ঢাকা বিশ্ববিদ্যালয়েও ইয়োগা চর্চার পরিবেশ নেই: সৈকত

২০ জুন ২০২৩, ০২:৩৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
তানভীর হাসান সৈকত

তানভীর হাসান সৈকত © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেছেন, শারীরিক সুস্থতা কিংবা মানসিক প্রশান্তির জন্য ইয়োগা খুবই কার্যকর বিষয়। বিশ্বব্যাপী ইয়োগা গুরুত্বের সঙ্গে চর্চিত হলেও আমাদের দেশে এর চর্চার সেরকম পরিবেশ এখনও তৈরি হয়নি। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়েও ইয়োগা চর্চার পরিবেশ নেই। এতে আমাদের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে।

মঙ্গলবার (২০ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসির ক্রীড়া কক্ষে (গেমস রুম) ইয়োগা সেশনটি অনুষ্ঠিত হয়। হু ফাউন্ডেশনের সেক্রেটারি ও যোগাচার্য কামরান জ্যাকব সেশনটি সার্বিকভাবে পরিচালনা করেন। এ অনুষ্ঠানে যোগ দিয়ে সৈকত এসব কথা বলেন।

সৈকত বলেন, আমরা দেখেছি ইয়োগা চর্চার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে। আমরা শিক্ষার্থীদের জন্য প্রতি সপ্তাহে অন্তত এক দিন করে ইয়োগা সেশন আয়োজনের পরিকল্পনা করছি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানিকভাবে ইয়োগা চর্চার আয়োজন করা হলে শিক্ষার্থীরা উপকৃত হবে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ইয়োগা প্রতিযোগিতার শীর্ষস্থানে বাংলাদেশি তাসনুভা

এতে অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আশিকুর রহমান, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আহমেদুল কবির ইয়াং এবং উন্মুক্ত লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

অধ্যাপক আশিকুর রহমান বলেন, ‘ইয়োগা চর্চার মাধ্যমে আমরা আত্মিক প্রশান্তি লাভ করতে পারি। এমনকি মানুষ হিসেবে সুশৃঙ্খল ও সুস্থ জীবনযাপনের জন্য ইয়োগা চর্চা কার্যকর বিষয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইয়োগা চর্চার উদ্যোগ গ্রহণ করা হলে শিক্ষক-শিক্ষার্থীরা এর সুফল লাভ করতে পারবে।’

গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ …
  • ০৯ আগস্ট ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্যাটাগরিতে ১৯ পদে চাকরি, …
  • ০৯ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের চিহ্নিত…
  • ০৯ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খুঁটিনাটি জেনে নিন
  • ০৯ আগস্ট ২০২৬
বাগেরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০৯ আগস্ট ২০২৬
২০২৬ সালের আলিম পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের সময়সূচি
  • ০৯ আগস্ট ২০২৬