জাবিতে ভর্তিচ্ছুদের জন্য ছাত্রলীগের নানা উদ্যোগ

১৮ জুন ২০২৩, ০৯:৩১ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
ছাত্রলীগের লোগো

ছাত্রলীগের লোগো © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্ৰ স্থাপন ও আবাসনের ব্যবস্থাসহ নানা উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শনিবার (১৭ জুন) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাদের অন্য উদ্যোগগুলো হলো-  ভর্তিচ্ছুদের জন্য শেখ সায়েরা খাতুন প্রাথমিক চিকিৎসা সহায়তা কেন্দ্র স্থাপন, জয়বাংলা বাইক সার্ভিসের ব্যবস্থা, অভিভাবকদের জন্য অভিভাবক ছাউনী স্থাপন এবং স্যালাইন ও সুপেয় পানির ব্যবস্থা। 

এছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ক্যাম্পাসের প্রতিটি পয়েন্টে দিক-নির্দেশনামূলক পথচিহ্ন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিনামূল্যে মার্ক্স ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণ, মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন, কেন্দ্র পরিচিতির জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার এবং লজিস্টিক সহায়তা প্রদান করা হবে।

কর্মসূচির বিষয়ে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, 'ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসের সর্বোচ্চ শৃঙ্খলা রক্ষা ও সুন্দর পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। আমাদের কর্মসূচিগুলোর মূল উদ্দেশ্য হলো, ভর্তিচ্ছুরা যেন নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে।'

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ রবিবার থেকে শুরু হয়ে আগামী বৃহস্পতিবার (২২ জুন) শেষ হবে। তবে 'সি-১' ইউনিটভূক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৩ থেকে ২৫ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’
  • ০৯ আগস্ট ২০২৬
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, মুক্তিযোদ্ধাসহ আহত ৪
  • ০৯ আগস্ট ২০২৬
সৌদি আরবের আরামকো রিফাইনারিতে ড্রোন হামলার দাবি হুতিদের
  • ০৯ আগস্ট ২০২৬
চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশের দুই ঘণ্টা পর সিদ্ধ…
  • ০৯ আগস্ট ২০২৬
রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৭ পদে চাকরি, আবেদন ৭ স…
  • ০৯ আগস্ট ২০২৬
জবি ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমল
  • ০৯ আগস্ট ২০২৬