কোডে গরমিল, ঢাবির ভর্তিযোগ্য বিষয়ের সংশোধিত তালিকা প্রকাশ

১৮ জুন ২০২৩, ০৮:৫৭ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির সকল ইউনিটে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের ভর্তিযোগ্য বিষয় সমূহের তালিকা কিছু বিষয়ের কোডে গরমিল দেখা দিয়েছে। পরে তা সংশোধন করে নতুন করে ভর্তিযোগ্য বিষয় সমূহের তালিকা ও সমন্বিত অবস্থা ফের প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আজ রোববার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে শিক্ষার্থী তথ্যের বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম দেওয়া যাবে। আগামী ৬ জুলাই রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত তথ্য দেওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে শিক্ষার্থীদের লগইন করে বিষয়ের তালিকা দেখতে হবে।

ওয়েবসাইটে এক নোটিশে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় প্রকাশিত শিক্ষার্থীর সমন্বিত অবস্থা এবং ভর্তিযোগ্য অল্প কিছু বিষয়ভিত্তিক কোড-এ গরমিল থাকায় তা সংশোধনপূর্বক পুনরায় প্রকাশ করা হয়েছে। সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সবাইকে পুনরায় ‘সমন্বিত অবস্থা এবং ভর্তিযোগ্য বিষয়সমূহের’ তালিকা ডাউনলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এর আগে প্রকাশিত নির্দেশনায় বলা হয়, শিক্ষার্থী যে কয়টি ইউনটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে সব ইউনিটের নির্দেশিকায় উল্লিখিত ভর্তির শর্তানুযায়ী ভর্তিযোগ্য সকল বিষয়ের তালিকা থেকে শিক্ষার্থীকে বিষয়ের পছন্দক্রম দিতে হবে। ফরম পূরণ করার পূর্বেই নির্দেশিকায় উল্লিখিত বিষয়গুলোতে ভর্তির শর্তাবলী ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয় তালিকা অনুযায়ী বিষয়ের ক্রম তৈরি করে (খসড়া) রাখা প্রয়োজন।

সেক্ষেত্রে অনলাইনে একসাথে অনেকগুলো বিষয়কে সহজভাবে ক্রমানুসারে সাজানো যাবে। শিক্ষার্থীদের সুবিধার্থে ওয়েবসাইটে একটি সমন্বিত ফলাফল ও ভর্তিযোগ্য বিষয়ের তালিকা শিক্ষার্থীর ড্যাশবোর্ডে পাওয়া যাবে। এ তালিকা প্রিন্ট করে সেখানে খসড়া করে অনলাইনে বিষয়ের পছন্দক্রম সহজভাবে দেয়া যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটে ভর্তিযোগ্য (উত্তীর্ণ ও মেধাক্রমপ্রাপ্ত) শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থী তথ্যের বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম দিতে পারবে। 

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’
  • ০৯ আগস্ট ২০২৬
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, মুক্তিযোদ্ধাসহ আহত ৪
  • ০৯ আগস্ট ২০২৬
সৌদি আরবের আরামকো রিফাইনারিতে ড্রোন হামলার দাবি হুতিদের
  • ০৯ আগস্ট ২০২৬
চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশের দুই ঘণ্টা পর সিদ্ধ…
  • ০৯ আগস্ট ২০২৬
রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৭ পদে চাকরি, আবেদন ৭ স…
  • ০৯ আগস্ট ২০২৬
জবি ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমল
  • ০৯ আগস্ট ২০২৬