বরগুনায় ঢাবিছাত্র তানভীরের দাফন সম্পন্ন

১৫ জুন ২০২৩, ১০:১৯ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:১২ PM
তানভীর আহমেদ

তানভীর আহমেদ © ফাইল ছবি

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে মৃত্যু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদকে তার নিজ জেলা বরগুনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০ টার দিকে বরগুনা সরকারি কলেজ মাঠে তানভীরের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় কলেজ মাঠে বরগুনার সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।

তানভীর আহমেদ বরগুনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মালেকের ছেলে। মেধাবী তানভীরের অকাল মৃত্যুতে অশ্রু ঝড়েছে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী সবার। সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের চরকগাছিয়াা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তানভীরের মরদেহ।

আরও পড়ুন: ৪৩ ঘণ্টা পর গড়াই নদীতে ভেসে উঠল তানভিরের মরদেহ

এলাকাবাসী জানায়, তানভীর অত্যন্ত ভদ্র এবং বিনয়ী ছিল। মানুষের প্রতি তার ভালোবাস ছিল প্রবল। এলাকায় কখনও সে কোনো খারাপ আড্ডায় থাকতো না। সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। তার এ অকাল মৃত্যু মেনে নেওয়ার মত নয়।

প্রসঙ্গত, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদীতে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদ নিখোঁজ হওয়ার ৪৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। 

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি দেবে অ্যাক্টিভ গ্রিন এন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই আন্দোলনে রৌমারিতে নেতৃত্ব দেওয়া সাদ্দামও পেলেন না প্র…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আসছে পুলিশের নতুন ইউনিট, শর্ট কোর্সের মাধ্যমে নিয়োগের ইঙ্গি…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঘাড়ে কালচে ছোপ থেকে আঁচিল— শরীরের এ লক্ষণগুলো কিসের ইঙ্গিত?
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬