ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল নিরীক্ষণ ৬ জুন থেকে

০৫ জুন ২০২৩, ০১:৪৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
ঢাবির ভর্তি পরীক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘বিজ্ঞান ইউনিট’র ভর্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (৫ জুন) বেলা ১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা ৬ জুন থেকে ফল নিরীক্ষণের আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট ও এসএমএসে ফলাফল জানা যাচ্ছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অফিস হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী পরীক্ষার ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর ‘ক’ ইউনিটে আবেদন করেছিলেন এক লাখ ২৭ হাজার ৭৫ জন শিক্ষার্থী। পাস করেছেন মাত্র ১১ হাজার ১০৯ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৯ দশমিক ৪৩ শতাংশ। বাকি ৯০ দশমিক  ৫৭ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটে গতবার পাসের হার ছিল ১০.৩৯ শতাংশ। এবার এই ইউনিট থেকে ১৮৫১ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। এর আগে গত ১২মে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের আটটি বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখসমূহ

(ক) পাসকৃত শিক্ষার্থীদেরকে আগামী ১৮ জুন বিকেল ৩টা হতে ৬ জুলাই তারিখের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

(খ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৬ জুন হতে ১৪ জুন তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট কোটার ফরম আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

(গ) ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ৬ জুন হতে ১২ জুন তারিখ পর্যন্ত আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬