পরিবেশ দিবসে ‘সবুজ সপ্তাহ’ কর্মসূচি ঘোষণা ছাত্রলীগের

০৫ জুন ২০২৩, ১২:৪৮ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২০ AM
লোগো

লোগো © ফাইল ছবি

আগামী ৫ মে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ‘সবুজ সপ্তাহ’ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হবে।

রবিবার (৪ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা করা হয়। এসময় ছাত্রলীগের অন্তর্গত সকল সাংগঠনিক ইউনিটকে উল্লেখিত কর্মসূচীসমূহ যথাযথ গুরুত্বের সাথে পালনের আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ এর প্রতিপাদ্য 'Solutions to Plastic Pollution'-কে বিবেচনায় রেখে এবং ক্যাম্পাস, শহর ও নগরকে Smart Clean-Healthy হিসেবে গড়তে তরুণ-যুব প্রজন্ম ও ছাত্রসমাজকে সাথে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ 'Green Week' কর্মসূবি গ্রহণ করেছে।’’

'সবুজ সপ্তাহ' কর্মসূচিসমূহ
বৃক্ষরোপণ ও প্লাস্টিক বর্জ্য অপসারণ। তারিখ: ৫ জুন, সময়: সকাল ১১টা, স্থান: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ; শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া-মহল্লায় বৃক্ষরোপণ ও প্লাস্টিক বর্জ্য অপসারণ; অনাবাদি জমিতে চাষাবাদ, ছাদকৃষি; শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ রোধে সচেতনতামূলক প্রচারণা ও পরিবেশ রক্ষায় শিশুদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে চিত্রাঙ্কন প্রতিযোগীতা। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবেশ রক্ষায় সাংবিধানিক, আইন ও নীতিগত বিধানাবলী প্রণয়ন, মাটি-পানি-বায়ুদূষণ রোধ, নদীরক্ষা, সমুদ্র প্রতিবেশ সংরক্ষণ ও দূষণরোধে অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে বাংলাদেশ। এই লক্ষ্যে ছাত্রলীগ কাজ করে যাবে।

জ্বালানি তেল পাচার ও অবৈধ মজুতের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্…
  • ৩০ মার্চ ২০২৬
ক্রীড়াবিদদের জন্য নতুন দিগন্ত: বেতন কাঠামো ও ক্রীড়া কার্ডের…
  • ৩০ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে ফিলিং স্টেশন ও বাস সার্ভিসে অনিয়ম, ভ্রাম্যমাণ আ…
  • ৩০ মার্চ ২০২৬
যুদ্ধজনিত অনিশ্চয়তার মধ্যেই এশিয়ার বাজারে পতন
  • ৩০ মার্চ ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচু…
  • ৩০ মার্চ ২০২৬
রাজবাড়ীতে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence