প্রক্সিকাণ্ডে জড়িয়ে বহিষ্কার রাবি ছাত্রলীগ নেতা

০৪ জুন ২০২৩, ০৭:০৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২০ AM
মো. হাসিবুল ইসলাম শান্ত

মো. হাসিবুল ইসলাম শান্ত © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রক্সিকাণ্ডের সাথে জড়িত বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. হাসিবুল ইসলাম শান্তকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রোববার (৪ জুন) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের যৌথভাবে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. হাসিবুল ইসলাম শান্তকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

আরো পড়ুন: ‘উপাচার্য খুঁজতে হবে, তদবিরকারীদের বানানো যাবে না’

জানা যায়, মো. হাসিবুল ইসলাম শান্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও রাবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। তিনি নাটোর জেলা সদরের কালিকাপুর এলাকার আলি আহম্মদের ছেলে। 

আইনশৃঙ্খলা বাহিনী ও রাবি প্রশাসন সূত্রে জানা যায়, ভর্তি জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার (৩০ মে) রাতে নগরীর কাটাখালি এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী হাসিবুল ইসলাম শান্তকে গ্রেফতার করে। পরে তাকে ডিজিটাল সিকিউরিটি আইনে (আইসিটি অ্যাক্ট) দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে করা মামলার এজাহারে বলা হয়েছে, সে প্রক্সিদাতাদের সঙ্গে ৫০-৬০ হাজার টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার চুক্তি করেন। 

ট্যাগ: রাবি
পিকে-শাকিরার বাড়িতে এখন ইয়ামালের রাজত্ব, কত দিয়ে কিনলেন
  • ০৯ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় আইসল্যান্ড হতে পারে আপনার পছন্দের একটি দ…
  • ০৯ আগস্ট ২০২৬
ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিতে পারে
  • ০৯ আগস্ট ২০২৬
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না তারেক রহমান
  • ০৯ আগস্ট ২০২৬
ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ০৯ আগস্ট ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ৩ সেপ্টেম…
  • ০৯ আগস্ট ২০২৬