জাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়বেন ১৩৬ জন

০৪ জুন ২০২৩, ১১:২৩ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২০ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষায় এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭টি আবেদন জমা পড়েছে। সে হিসাবে এ বছর প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় ১৩৬ জন শিক্ষার্থী। রোববার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ৪৪৬টি আসনের বিপরীতে ৬১ হাজার ৮৬৪ জন ও ‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ) ৩৮৬টি আসনের বিপরীতে ৪১ হাজার ৪৬৯ জন আবেদন করেছেন।

‘সি’ ইউনিটে (কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ৩৮৮টি আসনের বিপরীতে ৪১ হাজার ৪৫৫ জন, সি-১ ইউনিটে (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ৬৪টি আসনের বিপরীতে পাঁচ হাজার ৬৫ জন, ডি ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৩১০টি আসনের বিপরীতে ৭৬ হাজার ৬৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ) ২০০টি আসনের বিপরীতে ১৮ হাজার ৯৭ জন এবং আইবিএ-জেইউ ইউনিটে ৫০টি আসনের বিপরীতে পাঁচ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। 

উল্লেখ্য, এ বছর জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ৯ মে থেকে শুরু হয়ে ৩১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলে। আগামী ১৮ জুন থেকে ২২ জুনের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে চারুকলা বিভাগের (সি-১ ইউনিট) ব্যবহারিক পরীক্ষা ২৫ ও ২৬ জুনে অনুষ্ঠিত হবে।

নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬