ঢাবিতে মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

১৪ মে ২০২৩, ০৮:২১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪২ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেশনা ও নির্দেশনা দফতর ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক যৌথভাবে আয়োজিত মানসিক স্বাস্থ্য সচেতনতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৪ মে) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের অডিটোরিয়ামে হলের প্রভোস্টের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেশনা ও নির্দেশনা দফতর ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক যৌথভাবে আয়োজিত মানসিক স্বাস্থ্য সচেতনতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালা উদ্ভোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের মহাসচিব মোল্লা মোঃ আবু কাওসার। হলের ছাত্রদের সামনে মানসিক স্বাস্থ্য ও কল্যাণের ধারণা উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেশনা ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হক। 

সমাপনী বক্তব্য রাখেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুর রহিম। কর্মশালাটিতে বিশেষজ্ঞ হিসেবে মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৈয়দ তানভীর রহমান, সহযোগী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, মোঃ সেলিম হোসেন, সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, ড. শাহনুর হোসেন, সহযোগী অধ্যাপক, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ, ড. আজহারুল ইসলাম, সহযোগী অধ্যাপক, এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, রাখি গাঙ্গুলী, সিনিয়র সাইকোলজিস্ট, ঢাকা আহসানিয়া মিশন ও সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন সালমান মুক্তাদির
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে ত্রিপক্ষীয় সভা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে চাকরি মহিলা ও শিশুবিষয়ক মন্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডা সেন্টারে হামলায় জড়িত সমিতিতে বিএনপির নারী এমপির যুক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
১৬ বছরেই ইতিহাস কাভানের, অভিষেকেই যুক্তরাষ্ট্রের জার্সিতে ব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে কারও সাক্ষাৎ না পেয়ে ফিরলেন প্রাথমিকের নিয়োগপত্র ন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬