এলএলএম প্রফেশনাল কোর্স

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এলএলএম কোর্সে ভর্তি শুরু ১৫ মে

১২ মে ২০২৩, ০৮:৪৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
জবি

জবি © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন অনুষদে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জুলাই-২০২৩ ব্যাচে এলএলএম প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে (www.jnu.ac.bd) আবেদন ফরম সংগ্রহ করে ইমেইলে জমা দিতে হবে। আবেদন চলবে ১৫ মে ২০২৩ থেকে ১২ জুলাই ২০২৩ পর্যন্ত। 

আবেদনের যোগ্যতা: চার বছর মেয়াদী এলএলবি (সম্মান) এবং সিজিপিএ ৪.০০-এর মধ্যে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসিতে সর্বমোট জিপিএ ৬.০০ থাকতে হবে কিন্তু কোনটিতেই জিপিএ ২.৫০-এর নিচে গ্রহণযোগ্য নয়। সনাতন পদ্ধতির পরীক্ষার ক্ষেত্রে শিক্ষাজীবনের কোন স্তরেই ৩য় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। তবে অবতীর্ণ হয়েছে বা হচ্ছে এমন শিক্ষার্থীও ভর্তির পূর্বে সনদ জমা দেয়ার শর্তে আবেদন করতে পারবে।

আবেদন যেভাবে: আগ্রহীদের নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে পূরণকৃত আবেদনপত্র সকল নম্বরপত্র ও সনদপত্রসহ স্ক্যান করে একটি একক পিডিএফ ডকুমেন্ট [email protected] ইমেইলে পাঠাতে হবে। এ ছাড়া আইন অনুষদের অফিস থেকে শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন ব্যতীত সরাসরি আবেদনপত্র উত্তোলন এবং পূরণকৃত আবেদনপত্র জমা দেয়া যাবে।

আবেদন ফি: ১০২০/- টাকা, বিকাশে (Send money) ০১৭৫৪-০৭৮৬৮৭ নম্বরে পাঠাতে হবে এবং লেনদেন নম্বর ইমেইল-এর সাবজেক্ট লাইনে উল্লেখ করতে হবে। 

ভর্তি পরীক্ষা: ১৪ জুলাই ২০২৩ (শুক্রবার), সকাল ১০টা থেকে ১১টা।

পরীক্ষার বিষয়: এলএলবি (সম্মান) প্রোগ্রামের মূল বিষয়সমূহ।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬