জাবির পরিবহন অফিসের দায়িত্বে অধ্যাপক আওলাদ 

০৯ মে ২০২৩, ০৭:০১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM
অধ্যাপক মো. আওলাদ হোসেন

অধ্যাপক মো. আওলাদ হোসেন © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের অধ্যাপক মো. আওলাদ হোসেনকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৯ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ এক অফিস আদেশে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।

অফিস আদেশে বলা হয়েছে, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমানের অনুরোধের প্রেক্ষিতে তাঁকে উক্ত পদ হতে অব্যাহতি প্রদানপূর্বক রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আওলাদ হোসেনকে যোগদানের তারিখ থেকে ২ (দুই) বছরের জন্য পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করা হয়েছে। প্রচলিত নিয়মে তিনি উক্ত পদের ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।

নতুন দায়িত্বপ্রাপ্তির কথা জানিয়ে অধ্যাপক আওলাদ হোসেন বলেন, উপাচার্য আমাকে যোগ্য মনে করে দায়িত্ব দিয়েছেন। আমি সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব। পরিবহন বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম সেবামূলক খাত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলেই যেন এ খাত থেকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা পায় সে বিষয়টি নিশ্চিত করবো। 

ট্যাগ: জাবি
ফসলি জমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র বন্ধসহ ৩ দাবিতে কৃষক-ক্ষেতমজুর…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মেধাবীদের হয়রানি না করে নিয়োগ দিন: ইবি শিবির সেক্রেটারি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় ফ্যানের সঙ্গে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টেট কলেজে চাকরি, আবেদন নির্ধারিত ফরমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি নিয়োগে রাজনৈতিক পরিচয় নয়, মেধার ভিত্তিতে নিয়োগের দাব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬