২ মাসের প্রশিক্ষণে নামের সামনে ডা. যোগ করানো কোর্স বন্ধের দাবি

০৯ মে ২০২৩, ০৫:০০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের পৃষ্ঠপোষকতায়  ‘কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপন প্রশিক্ষণ কর্মসূচি-২০২৩’ কোর্সটি শুরু হতে যাচ্ছে। ২ মাসের এ কোর্স বন্ধের দাবি জানিয়েছে রাবি ভেটেরিনারি ছাত্র সমিতি।

মঙ্গলবার (৯ মে) সংগঠনটির সহ-সভাপতি জাফর রায়হান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় নারিকেলবাড়িয়া ক্যাম্পাসে মঙ্গলবার (৯ মে) থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই কর্মসূচিকে আমরা ভেটেরিনারি ছাত্র সমিতি ও ভেটেরিনারি পরিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কোনো ভাবেই সমর্থন করি না। কারণ এ সকল কর্মসূচি কোয়াক তৈরির একটি প্রক্রিয়া মাত্র এবং এ সকল কোয়াক ২ মাসের প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট গ্রহণ করে নামের সামনে ডা. যোগ করে এবং বিভিন্ন স্থানে ভেটেরিনারিয়ান পরিচয়ে চিকিৎসা করে। 

এতে আরও বলা হয়েছে, এসবের ফলে তারা অতিরিক্ত এন্টিবায়োটিকসহ অন্যান্য ঔষধ ইচ্ছেমতো ব্যবহার করার ফলে আমাদের পরিবেশ এন্টিবায়োটিক রেজিস্টেনস হচ্ছে। ফলশ্রুতিতে আমাদের জনস্বাস্থ্য আজ হুমকির মুখে। যার প্রমাণ আমরা এর আগে অনেক বার পেয়েছি। যা মূলত আমাদের পেশা ও ভেটেরিনারি কাউন্সিলের আইনের পরিপন্থি।

আমরা ভেটেরিনারি ছাত্র সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে এ ধরনের তথাকথিত প্রশিক্ষণ কর্মসূচির নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এ ধরনের প্রশিক্ষণ বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।

ফসলি জমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র বন্ধসহ ৩ দাবিতে কৃষক-ক্ষেতমজুর…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মেধাবীদের হয়রানি না করে নিয়োগ দিন: ইবি শিবির সেক্রেটারি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় ফ্যানের সঙ্গে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টেট কলেজে চাকরি, আবেদন নির্ধারিত ফরমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি নিয়োগে রাজনৈতিক পরিচয় নয়, মেধার ভিত্তিতে নিয়োগের দাব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬