‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন’ পুরস্কার পেলেন রাবি অধ্যাপক

০৮ মে ২০২৩, ০৫:০১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
অধ্যাপক আমিনুজ্জামান মো. সালেহ

অধ্যাপক আমিনুজ্জামান মো. সালেহ © ফাইল ছবি

বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আমিনুজ্জামান মো. সালেহ রেজাকে ২০২২ সালের বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। 

গত বুধবার (৩ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মুনিরা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পুরস্কার প্রাপ্তির সংবাদ নিশ্চিত করা হয়।

এই পুরস্কারে অধ্যাপক রেজা ২ ভরি ওজনের স্বর্ণের সমপরিমান নগদ অর্থ, পঞ্চাশ হাজার টাকার চেক ও সনদপত্র পাবেন। আগামী জুন মাসে ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে।

এদিকে এই অর্জনের জন্য অধ্যাপক সালেহ রেজাকে অভিনন্দন জানিয়েছেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। তিনি বলেন, নিঃসন্দেহে এটা অনেক বড় একটা অর্জন। এই পুরস্কার প্রাপ্তি তাঁকে ভবিষ্যতে গবেষণার জন্য অনুপ্রাণিত করার পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করবে।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬