চলন্ত ট্রেন থেকে ঢাবি শিক্ষার্থীকে ধাক্কা মেরে ফেলে দিলেন সহযাত্রী

০৬ মে ২০২৩, ১১:১৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
মিরহাজুল ইসলাম শিবলী

মিরহাজুল ইসলাম শিবলী © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মিরহাজুল ইসলাম শিবলী নামে এক শিক্ষার্থীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে অন্য একজন সহযাত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষার্থী। আজ শনিবার (৬ মার্চ) রাতে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নয়াগঞ্জ এলকার ৪১নং রেলসেতুর পাশে এ ঘটনা ঘটে। 

আহত ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। 

আহত মিরহাজুল শিবলী দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমি পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে আসছিলাম। এমন সময় ট্রেনে ল্যাপটপের ব্যাগ রাখাকে কেন্দ্র করে একজনের সাথে তর্ক-বিতর্ক হয়। তারপর দুজনের মধ্যে এ ঘটনার সমঝোতা হয়ে যায়। কিন্তু পরবর্তীতে সেই ব্যক্তি আমাকে পেছন থেকে হত্যার উদ্দেশ্যে ট্রেন থেকে ধাক্কা দেয়। 

তিনি আরও জানান, গাজীপুরের নয়াগঞ্জের ৪১নং ব্রিজের আগে এই ধাক্কাটি দেয়। এতে আমরা মাথার তিন অংশে ফেটে গেছে। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। সেখানখার কর্তব্যরত ডাক্তাররা আমাকে ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে বলছেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো মাকসুদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি বিষয়টি জেনেছি। আমরা গাজীপুরের কালিয়াকৈর থানার সাথে এবং রেলওয়ে পুলিশের সাথে কথা বলেছি। 
 
তিনি আরও বলেন, শিবলীকে গাজীপুরে মামলা দেওয়ার কথা বলেছি। পরবর্তীতে সুযোগ হলে শাহবাগ থানায় ট্রান্সফার করে নিয়ে আসবো। ওর চিকিৎসা যাতে ভালো হয় সেই খোঁজ-খবর নিয়েছি।

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
  • ০৫ নভেম্বর ২০২৬
টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, ভয়ে কর্মস্থলে যাচ্ছেন না…
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ, সিজিপিএ ৩.৫০ থাকলেই করা …
  • ০৫ নভেম্বর ২০২৬
ফেসবুকে চেয়েছিলেন ক্ষমা, না ফেরার দেশে সাবেক স্কুলশিক্ষক
  • ০৫ নভেম্বর ২০২৬
সহসাই হচ্ছে না এমপিওভুক্ত শিক্ষকদের বদলি
  • ০৫ নভেম্বর ২০২৬
ট্রাম্প কি আরও একটি অভিশংসন নিয়ে চিন্তিত?
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950