ঢাবির প্রবীণ অধ্যাপক আলী হায়দার আর নেই

০৫ মে ২০২৩, ০৭:২৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
অধ্যাপক ড. আ. র. ম আলী হায়দার মুর্শিদী

অধ্যাপক ড. আ. র. ম আলী হায়দার মুর্শিদী © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের প্রবীন অধ্যাপক ড. আ. র. এম. আলী হায়দার মুর্শিদী আর নেই। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিষয়টি নিশ্চিত করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদ জানান, আমার প্রাণপ্রিয় শিক্ষক অধ্যাপক ড. আ. র. এম. আলী হায়দার মুর্শিদী আজ সন্ধ্যা ৭টায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। আমীন।

অধ্যাপক অধ্যাপক ড. আ. র. এম. আলী হায়দার মুর্শিদী ছিলেন ছারছীনা দরবারের বর্তমান পীরের ভগ্নীপতি। এছাড়া তিনি বর্তমা‌নে ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ইসলা‌মিক স্টা‌ডিজ বিভা‌গের অনারা‌রিও ছিলেন।

মরহুমের বিদায়ী আত্মার রুহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন তার পরিবার ও ছাত্ররা।

মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ঢা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
লাইব্রেরিতে কথাকাটাকাটির জেরে কুবিতে দফায় দফায় সংঘর্ষ, আহত …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত, শিক্ষামন্ত্রীর কাছে গাইবান্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬