ঢাবি ভর্তি পরীক্ষা: ক্যাম্পাসে গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা

০৪ মে ২০২৩, ০৫:২১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে’ ভর্তি পরীক্ষার দিনগুলোতে ক্যাম্পাসে গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে পরীক্ষার দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কসমূহে গাড়ি পার্কিং না করে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের মহসীন হল খেলার মাঠ, কেন্দ্রীয় খেলার মাঠ এবং বাংলা একাডেমির সামনে সোহরাওয়ার্দী উদ্যানে পার্কিং করার জন্য আজ ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে’ ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৬ মে শনিবার, ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১২ মে শুক্রবার এবং ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৩ মে শনিবার অনুষ্ঠিত হবে। 

সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ২২ মার্চ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগপত্র ধাপে ধাপে পাবেন প্রার্থীরা, তবে...
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬