বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সমন্বিতভাবে কাজ করতে হবে: ঢাবি উপাচার্য

০৪ মে ২০২৩, ১২:৫১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
ঢাবিতে 'বিশ্বশান্তি ও সম্প্রীতি' র‍্যালি বের করা হয়

ঢাবিতে 'বিশ্বশান্তি ও সম্প্রীতি' র‍্যালি বের করা হয় © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সবার অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বলেন, গৌতম বুদ্ধের আদর্শ ও মূল্যবোধ হৃদয়ে ধারণ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ও সমাজে মানবিক সম্পর্ক উন্নয়নে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। 

বুধবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে 'বিশ্বশান্তি ও সম্প্রীতি' র‍্যালি বের করা হয়। র‍্যালির উদ্বোধন করে এসব কথা বলেন উপাচার্য।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচার এবং পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের যৌথ উদ্যোগে বিশ্বশান্তি ও সম্প্রীতি র‍্যালি বের করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ র‍্যালির উদ্বোধন করেন।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচার এর পরিচালক অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. নীরু বড়ুয়া, প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ র‍্যালিতে অংশ নেন।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬