চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

৬ মাস পর আন্দোলন নিয়েই ক্লাসে ফিরছেন চারুকলার শিক্ষার্থীরা

০৩ মে ২০২৩, ০৮:০০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

টানা ৬ মাস চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরানোর আন্দোলনের পর অবশেষে ক্লাসে ফিরেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ক্লাস-বর্জন কর্মসূচি স্থগিত করে বুধবার (০২ মে) ক্লাসে ফেরেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে, তারা জানিয়েছেন, দাবি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে।

আশ্বাস দিয়েও ৬ মাসে বিশ্ববিদ্যালয়ের মূল প্রাঙ্গণে ফেরানোর এখনও কোনো পদক্ষেপ নেয়নি চবি প্রশাসন। এতে শিক্ষার্থীরা একাডেমিকভাবে অনেক ক্ষতির শিকার হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ ৬ মাস পর সেশনজটসহ, একাডেমিক নানা ক্ষয়-ক্ষতির মুখে পড়েছেন তারা। এরই পরিপ্রেক্ষিতে সবাই মিলে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে নবীন শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা সশরীরে ক্লাসে ফিরেছি।

আন্দোলনে থাকা চবির চারুকলার শিক্ষার্থী মো. শহীদ জানান, এই ছয় মাসে আমাদের মূল ক্যাম্পাসে ফেরানোর ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা দেখিনি। ক্লাসে ফিরে গেলেও আমাদের আন্দোলন চলমান থাকবে।

প্রসঙ্গত, গত বছরের ২রা নভেম্বর ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও ক্লাস-বর্জন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এরপর সেই ২২ দফা দাবি মূল ক্যাম্পাসে ফেরার এক দফা দাবিতে রূপ নেয়। চলমান আন্দোলনের মধ্যেই গত ২রা ফেব্রুয়ারি সংস্কার কাজের জন্য চারুকলা ক্যাম্পাস ও হোস্টেল এক মাসের জন্য বন্ধ ঘোষণা করে চবি প্রশাসন। এরপর আরও দুই দফায় বাড়ানো হয় বন্ধের মেয়াদ। সবশেষ ২রা মে খুলে দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটটি।

এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬
মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপ…
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
  • ১০ আগস্ট ২০২৬
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬