রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসন প্রতি ৪৫ ভর্তিচ্ছু

০৩ মে ২০২৩, ০২:২৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে। তিন ইউনিটে সর্বমোট আবেদন জমা পড়েছে ১ লক্ষ ৭৮ হাজার ৫৭৪টি। সেই হিসেবে পরীক্ষায় এবার প্রতি আসনের জন্য ৪৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা লড়াই করবেন।

বুধবার (৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্ল্যা তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (২ মে) রাত ১১টা ৫৯ মিনিটে ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে। তিন হাজার নয়শত ত্রিশটি আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি।

এর মধ্যে 'এ' ইউনিটে ৭২ হাজার ৫০টি, 'বি' ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং 'সি' ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি। এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করবে ৪৫ জন ভর্তিচ্ছু।

আরও পড়ুন: একক ভর্তি পদ্ধতি নিয়ে উপাচার্যদের মতামত চেয়েছে ইউজিসি

এর আগে, গত ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল প্রথম দফার আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে দ্বিতীয় দফায় ১৭ থেকে ১৯ এপ্রিল, তৃতীয় দফায় ২৬ থেকে ২৯ এপ্রিল এবং চতুর্থ দফায় আগামী ১ ও ২ মে চূড়ান্ত আবেদনের সুযোগ পান ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।

উল্লেখ্য, আগামী ২৯ মে 'সি' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা৷ 'এ' ইউনিটের পরীক্ষা হবে ৩০ মে এবং 'বি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ মে। প্রতি ইউনিটে চার শিফট করে মোট ১২ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরে এক ঘণ্টার পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ৮০টি। এতে প্রতি ৪ টি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে পরীক্ষার্থীদের।

বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টার একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। 

অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬
মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপ…
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
  • ১০ আগস্ট ২০২৬
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬