জাবির ৬ ছাত্রী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

০২ মে ২০২৩, ০৮:৫১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জাবির ৬ ছাত্রী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জাবির ৬ ছাত্রী © সংগৃহীত

৩৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দেশসেরা ১৭৮ শিক্ষার্থীকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-২০১৯ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এসব বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীরা এই স্বর্ণপদক পাচ্ছেন। স্নাতক ও সম্মানের সর্বোচ্চ ফলাফলের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৬ ছাত্রী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক। 

রবিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) তাদের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে।

স্বর্ণপদকের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত প্রার্থীরা হলেন, কলা ও মানবিকী অনুষদ থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মৌসুমী আক্তার, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ থেকে পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিউটি আক্তার, সমাজবিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মারুফাতুন নাহার, জীববিজ্ঞান অনুষদ থেকে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী মুমতারিন জান্নাত ঐশী, ব্যবসায় অনুষদ থেকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাবেয়া জান্নাত এবং আইন অনুষদ থেকে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী লিমা আক্তার।

আরও পড়ুন: এবার প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ৩৭ বিশ্ববিদ্যালয়ের ১৭৮ শিক্ষার্থী

মনোনীতদের তালিকায় সর্বোচ্চ ১১ জন স্বর্ণপদক পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এরপর সর্বোচ্চ ৯ জন করে রয়েছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। ২০০৫ সাল থেকে ইউজিসি মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া শুরু করে।

এবার, ৩২টি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে (জাতীয়, উন্মুক্ত ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ব্যতীত) মোট ১৭৩ জন শিক্ষার্থী এই স্বর্ণপদকের জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে একজন করে মোট তিন জন শিক্ষার্থী পাবেন এ স্বর্ণপদক। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে রেকর্ড নম্বর অর্জনকারী দুই জন শিক্ষার্থীকেও দেওয়া হবে এ পদক। 

অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬
মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপ…
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
  • ১০ আগস্ট ২০২৬
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬