বান্ধবীর সঙ্গে বসে ছিলেন জাবি ছাত্র, পেটালেন ছাত্রলীগ কর্মী

০১ মে ২০২৩, ১০:০৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। ভুক্তভোগী ছাত্র ইতিহাস বিভাগের রুবায়েত হাসান অর্পণ। তিনি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ও আ ফ ম কামাল উদ্দিন হলের আবাসিক ছাত্র।

রোববার (৩০ এপ্রিল) ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র সংলগ্ন মাছের হ্যাচারি ও গবেষণা কেন্দ্র এলাকায় তাকে মারধর করেন এক ছাত্রলীগ কর্মী। অভিযুক্ত আসিফ উর রহমান সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের অনুসারী।

অভিযোগপত্রে বলা হয়েছে, অর্পণ ও তার বান্ধবী দুপুরে মাছ হ্যাচারি ও গবেষণা কেন্দ্র ভবনের সামনে বসেছিলেন। এ সময় আসিফ এসে অর্পণ ও তার বান্ধবীর পরিচয় জানতে চান। পরিচয় দেওয়ার পর জুনিয়র হওয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ করেন। অর্পণ গালিগালাজের প্রতিবাদ করলে আসিফ তাকে মারধর করেন।

অর্পণ বলেন, হঠাৎ আসিফ এসে বহিরাগত ভেবে নানান প্রশ্ন করতে থাকেন। আমি ছাত্র পরিচয় দিলেও জুনিয়র হওয়ায় আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে আমি প্রতিবাদ করলে আসিফ মারধর করেছেন।

বান্ধবী মারিয়াম বলেন, আমি ও অর্পণ বসেছিলাম। হঠাৎ আসিফ এসে পরিচয় জানতে চান ও খারাপ ব্যবহার করেন। পরে অর্পণ তার পরিচয় জানতে চাইলে তিনি গালিগালাজ করে মারধর করেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আসিফ উর রহমানকে কল দিলে তিনি কেটে দেন। পরে রিসিভ করেননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ  স ম ফিরোজ-উল-হাসান বলেন, আমাকে ফোনে জানিয়েছে বিষয়টি। অভিযোগপত্র হাতে পেলে তদন্ত করে শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬
মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপ…
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
  • ১০ আগস্ট ২০২৬
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬