ঢাবিতে প্রফেশনাল মাস্টার্স ইন গভার্নেন্স স্টাডিজে ভর্তি বিজ্ঞপ্তি

০১ মে ২০২৩, ০৮:২১ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ © সংগৃহীত

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আঠারো মাস মেয়াদি প্রফেশনাল মাস্টার্স ইন গভার্নেন্স স্টাডিজ (পিএমজিএস) প্রোগ্রামের ১৪তম ব্যাচ ১ম সেমিস্টারে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালযয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আগ্রহীদের সরাসরি আবেদন করতে বলা হয়েছে। আবেদন চলবে ০২ মে ২০২৩ তারিখ হতে ২২ জুন ২০২৩ পর্যন্ত। 

যোগ্যতা: 

১। প্রার্থীকে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রীর অধিকারী হতে হবে।

২। প্রার্থীর স্নাতকসহ সকল পাবলিক পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণী/সিজিপিএ ২.৫০ থাকতে হবে। * চাকুরীরত প্রার্থীদের বিশেষ গুরুত্ব দেয়া হবে

আবেদন যেভাবে: আগ্রহীদের আগামী ০২ মে ২০২৩ থেকে ২২ জুন ২০২৩ তারিখের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কার্যালয় হতে (শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯:০০ হতে বিকাল ৫:০০টা পর্যন্ত এবং শুক্রবার বিকাল ৩:০০টা হতে রাত ৮:০০টা পর্যন্ত) ভর্তির আবেদনপত্র ও আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপিসহ উপরোল্লিখিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেয়ার ঠিকানা: কক্ষ নং-৪১০ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন (৪র্থ তলা), ঢাকা বিশ্ববিদ্যালয়।

আবেদন ফি: এক হাজার পাঁচশত (১৫০০/=) টাকা

ভর্তি পরীক্ষা : ০৭ জুলাই ২০২৩, শুক্রবার, সময় : সকাল ১০:৩০টা

ক্লাস : প্রতি শুক্রবার ও শনিবার

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬