কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে জাবির ডেপুটি রেজিস্ট্রার কামরুজ্জামানকে বদলি

০৯ এপ্রিল ২০২৩, ১০:২০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
বি. এম. কামরুজ্জামান

বি. এম. কামরুজ্জামান © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অফিসার সমিতির দাবির প্রেক্ষিতে ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) বি. এম. কামরুজ্জামানকে উচ্চশিক্ষা ও বৃত্তি শাখায় বদলি করা হয়েছে। আজ রবিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজের সুবিধার্থে এ বি এম আজিজুর রহমানকে কর্মী প্রশাসন (প্রশাসন- ২) শাখায় এবং ড. বি এম কামরুজ্জামানকে উচ্চশিক্ষা ও বৃত্তি শাখায় বদলি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বদলি কারণে তাদের বেতন বা সিনিয়রিটির কোনো তারতম্য হবে না। পাশাপাশি কাউন্সিল শাখা আপাতত রেজিস্ট্রারের তত্ত্বাবধানে থাকবে বলেও এতে বলা হয়েছে।

উল্লেখ্য, সাধারণ প্রশাসন-২ এর সাথে কাউন্সিল শাখার দায়িত্বে ছিলেন ডেপুটি রেজিস্ট্রার বি এম কামরুজ্জামান। এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে গত ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের কাছে লিখিত পত্রে অফিসার সমিতি বি এম কামরুজ্জামানকে রেজিস্ট্রার অফিসের বাইরে বদলির দাবি জানায়। এতে সম্প্রতি এডিশনাল রেজিস্ট্রার পদে পদোন্নতি নীতিমালা সংক্রান্ত ব্যাপারে নিজের মনগড়া ও স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুকে প্রাধান্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়।

তবে এ ব্যাপারে বি এম কামরুজ্জামান বলেন, প্রশাসনিক কাজের সুবিধার জন্য প্রশাসন যে কোন সিদ্ধান্ত নিতে পারে। তবে অভিযোগের প্রেক্ষিতে বদলি করা হয়েছে বিষয়টি ঠিক নয় কারণ যে কমিটির কথা বলা হচ্ছে ৫ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে আমি মাত্র সদস্য সচিব ছিলাম। এখানে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার কোন সুযোগ ছিল না। আর বাকি সব অভিযোগ ভিত্তিহীন। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষা শুরু আজ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে নারীর হট্টগো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইফোন বিক্রি করে টাকা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিম হত্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় নওগাঁয় প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৬১ জন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬