বেরোবির প্রধান ফটকের নির্মাণ কাজের উদ্বোধন

০৬ এপ্রিল ২০২৩, ০৯:০৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM

© টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে বহুল প্রত্যাশিত প্রধান ফটকের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।  বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ এই ফটকের নির্মাণ কাজের উদ্বোধন করেন। 

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু সালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, প্রক্টর মোঃ গোলাম রব্বানী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদ, পরিবহন পুলের পরিচালক ড. শফিকুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিম, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। 

এই কর্মযজ্ঞের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হতে চলেছে। প্রধান ফটকের ঢালাই কার্যক্রমের উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগ: বেরোবি
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার…
  • ১০ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
  • ১০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বেতনের ফাইল চূড়ান্ত, পাবেন যেদিন
  • ১০ আগস্ট ২০২৬
সর্বোচ্চ বহিষ্কার মাদ্রাসায়, সর্বনিম্ন কোন বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল নেওয়া হলো না প্রদীপের
  • ১০ আগস্ট ২০২৬
ইআইআইএন নম্বর দিয়ে প্রতিষ্ঠানের এসএসসির রেজাল্ট পাচ্ছেন না,…
  • ১০ আগস্ট ২০২৬