সবার সহযোগিতা চাইলেন ঢাবির নতুন প্রক্টর

০৫ এপ্রিল ২০২৩, ০৭:১৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

© ফাইল ছবি

ক্যাম্পাসে সুন্দর পরিবেশ বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার সহযোগিতা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান। আজ বুধবার সন্ধ্যায় তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সবার সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবো। শিক্ষার্থীদের জন্য আগে যেটা গুরুত্বপূর্ণ, সেটাই আগে করবো। ইনশাআল্লাহ, ক্যাম্পাসে একটা ভালো পরিবেশ বজায় থাকবে।

এর আগে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করেন।

তাছাড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এক চিঠিতে বলা হয়, উপাচার্য আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ করেছেন। আপনার এ নিয়োগ অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর স্থলে কার্যকর হবে। এ জন্য আপনি বিধি মোতাবেক ভাতা সুবিধাদি প্রাপ্য হবেন। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোন সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে। এ প্রসংগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭)-এর ১১ অধ্যায়ে (পৃষ্ঠা নং-৩৭-৪০) প্রক্টর-এর দায়িত্ব ও কর্ম পদ্ধতি বিষয়ক বিধি বিধানের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অনুগ্রহপূর্বক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বভার গ্রহণ করে আপনার যোগদানপত্র অত্র অফিসে প্রেরণ করতে আপনাকে অনুরোধ করা যাচ্ছে।

কলেজে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ পদে ৩৮ শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে য…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কলেজে দ্বিতীয় ধাপে আবেদনের ফল প্রকাশ ও ভর্তির তারিখ পরিবর্তন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শৌচাগারের কথা বলে পালিয়ে যায় পিচ্চি রাজা, ৫ পুলিশ সদস্য বরখ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাতের আঁধারে শুরু হওয়া ভাঙন সকালেই নিয়েছে ভয়াবহ রূপ, প্লাবন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬