ঢাবির জসীম উদ্দীন হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন

০৫ এপ্রিল ২০২৩, ০৭:০৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
ড. মোহাম্মদ শাহীন খান

ড. মোহাম্মদ শাহীন খান © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খানকে কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

বুধবার (৫ এপ্রিল) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী এ নিয়োগ প্রদান করেন।

অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান ২০০৪ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে কবি জসীম উদ্দীন হলের প্রভোস্ট ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (আইএইউ) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। তার চলে যাওয়ায় পদটি খালি হয়।

কলেজে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ পদে ৩৮ শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে য…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কলেজে দ্বিতীয় ধাপে আবেদনের ফল প্রকাশ ও ভর্তির তারিখ পরিবর্তন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শৌচাগারের কথা বলে পালিয়ে যায় পিচ্চি রাজা, ৫ পুলিশ সদস্য বরখ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাতের আঁধারে শুরু হওয়া ভাঙন সকালেই নিয়েছে ভয়াবহ রূপ, প্লাবন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬