ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান

০৫ এপ্রিল ২০২৩, ০৬:৪৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান

অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান © ফাইল ফটাে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করেন। এর আগে তিনি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এক চিঠিতে বলা হয়, উপাচার্য আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ করেছেন। আপনার এ নিয়োগ অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর স্থলে কার্যকর হবে। এ জন্য আপনি বিধি মোতাবেক ভাতা সুবিধাদি প্রাপ্য হবেন। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোন সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে। এ প্রসংগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭)-এর ১১ অধ্যায়ে (পৃষ্ঠা নং-৩৭-৪০) প্রক্টর-এর দায়িত্ব ও কর্ম পদ্ধতি বিষয়ক বিধি বিধানের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অনুগ্রহপূর্বক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বভার গ্রহণ করে আপনার যোগদানপত্র অত্র অফিসে প্রেরণ করতে আপনাকে অনুরোধ করা যাচ্ছে।

গত ডিসেম্বরে অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান আওয়ামী লীগপন্থী নীল দলের প্যানেল থেকে ২০২৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিল।

সর্বশেষ গতমাসে প্রক্টরিয়াল টিমের সদস্যের বিরুদ্ধে উত্থাপিত ক্যাম্পাসে ভ্রাম্যমাণ বিক্রেতাদের থেকে চাঁদাবাজির অভিযোগের তদন্তে অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

এর আগে ২০১৭ সালের অক্টোবর থেকে এই দায়িত্ব পালন করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী। প্রায় সাড়ে ৫ বছর তিনি এই দায়িত্ব পালন শেষে নতুন দায়িত্ব নেবেন অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান।

থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পথশিশুদের হাতে খাতা-কলম, শিক্ষার আলো ছড়াচ্ছে ঢাবির তরী স্কুল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘চাঁদাবাজদের পুনর্বাসনে বিশেষ দানবক্স’ উন্মুক্ত হবে বিকেলে,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন শিক্ষামন্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬