প্রথম আলোর সেই সাংবাদিকের ন্যায্য বিচার দাবি জবি ছাত্রলীগের

০২ এপ্রিল ২০২৩, ০৭:২৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
প্রথম আলোর সেই সাংবাদিকের বিচার দাবি করে জবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।

প্রথম আলোর সেই সাংবাদিকের বিচার দাবি করে জবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। © টিডিসি ফটো

জাকির নামে কাল্পনিক শিশুর উপস্থাপনে মহান স্বাধীনতা কে কটাক্ষ করা হয়েছে, এমন অভিযোগে দৈনিক প্রথম আলোর সেই সাংবাদিকের ন্যায্য বিচার দাবি করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। রোববার (২ এপ্রিল) দুপুরে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

এ সময় সাংবাদিকতার নামে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে আমাদের স্বাধীনতাকে হেয় করার জন্য প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জোহা একটি শিশুকে ১০ টাকার বিনিময়ে ছবি তুলে মিথ্যা সংবাদ ছাপিয়ে সারাবিশ্বে বাংলাদেশের স্বাধীনতাকে হেয় করেছে। আমরা ছাত্রসমাজ এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ প্রথম আলোর ওই সাংবাদিকের ন্যায্য বিচার দাবি করছি।

প্রথম আলো দেশের স্বাধীনতাকে হেয় করেছে এমন অভিযোগ এনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেন বলেন, দেশের স্বাধীনতাকে হেয় প্রতিপন্ন করে বাঙালি জাতির আবেগ-অনুভূতিতে আঘাত দিয়েছে প্রথম আলো। গ্রেফতারকৃত ওই সাংবাদিককে অবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের অগ্রযাত্রাকে ব্যহত করার দেশি বিদেশি সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
  • ০৮ এপ্রিল ২০২৬
৪২ উন্নয়নের ছাপ রেখে বিদায় নিলেন জহুরুল হক হল প্রাধ্যক্ষ
  • ০৮ এপ্রিল ২০২৬
সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
close