ভিসি ভবনের সামনে বাহালুল হকের মোনাজাতের ব্যাখ্যা চেয়েছে প্রশাসন

০১ মার্চ ২০২৩, ১০:০৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী

ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে তাকে নিজ অফিসের কর্মকর্তা ও কর্মচারী নিয়ে উপাচার্য ভবনের প্রধান ফটকের সামনে বক্তব্য প্রদান ও মোনাজাতের ব্যাখা দিতে বলা হয়েছে। একইসঙ্গে এ ধরনের ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করেছে প্রশাসন।

বুধবার (০১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ শোকজ করা হয়। আজ থেকে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

প্রশাসনের নোটিশে বলা হয়েছে, আপনার ছুটি মঞ্জুর ও কাজে যোগদানের আবেদন কর্তৃপক্ষের নজরে এসেছে। আপনি (বাহালুল) গত ফেব্রুয়ারির ৯ তারিখে দুপুর ২টার দিকে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের প্রায় ৩০/৩৫ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়ে উপাচার্য ভবনের প্রধান ফটকের সামনে সমবেত হয়ে মাইকে বিভিন্ন ধরনের অসংগতিপূর্ণ বক্তব্য প্রদান ও মোনাজাত পরিচালনা করেছেন। এ ধরনের আচরণ খুবই অনাকাঙ্ক্ষিত। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলে এসেছে।’

আরও পড়ুন: মোনাজাত ধরার পর ‘অনুপস্থিত’ বাহালুল হক, পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছানাউল্লাহ

এতে আরও বলা হয়, কেন এবং কি উদ্দেশ্যে আপনি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন এ বিষয়ে পত্র ইস্যুর তারিখ হতে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে নিম্নস্বাক্ষরকারীর নিকট জবাব প্রদানের জন্য আদিষ্ট হয়ে আপনাকে অনুরোধ করছি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার বলেন, তিনি অসুস্থ থাকায় অনুপস্থিত ছিল; তাই ছুটি নিতে পারেনি। পরে সুস্থ হয়ে ছুটি মঞ্জুরের জন্য আবেদন করেছেন। তাই কর্তৃপক্ষের আদেশে তাকে নোটিশ পাঠানো হয়েছে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রয়ক অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে ঢুকে হঠাৎ করেই ‘প্রতিবাদী মোনাজাত’ করেন পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী। আজ বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নোটিশে বাহালুলকে এমন ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইরান
  • ২৩ মার্চ ২০২৬
ট্রাম্পের ঘোষণার জেরে তেলের দামে ব্যাপক দরপতন
  • ২৩ মার্চ ২০২৬
তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে প…
  • ২৩ মার্চ ২০২৬
ঈশা খাঁ বিশ্ববিদ্যালয় থেকে আইনজীবী হলেন ৪০ শিক্ষার্থী—প্রথম…
  • ২৩ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা
  • ২৩ মার্চ ২০২৬
আগুনের লেলিহান শিখা কেড়ে নিলো জীবিকা, চরফ্যাশনে ৫ দোকান ভস্…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence