রাবি উপাচার্যের সাথে বিসিএসআইআর চেয়ারম্যানের মতবিনিময়

২২ ডিসেম্বর ২০২২, ০৫:০৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
রাবি উপাচার্য বিসিএসআইআর চেয়ারম্যানের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন

রাবি উপাচার্য বিসিএসআইআর চেয়ারম্যানের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সাথে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান অধ্যাপক মো. আফতাব আলী শেখ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে উপাচার্যের অফিস কক্ষে এ মতবিনিময় করেন তাঁরা। 

আরও পড়ুন: হ্যাকাথনে চ্যাম্পিয়ন ঢাবি, রানার্সআপ বুয়েট

মতবিনিময়কালে তাঁরা বিদ্যমান সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষণ ও গবেষণাসহ প্রাসঙ্গিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। 

এসময় রাজশাহী বিসিএসআইআর-এর পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. সেলিম খান ও রাবি সিন্ডিকেট সদস্য মো. শফিকুজ্জামান জোয়ার্দ্দারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে উপাচার্য বিসিএসআইআর চেয়ারম্যানকে একটি স্মারক ক্রেস্ট উপহার দেন।

টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
  • ০১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক নতুন নিয়ম
  • ০১ অক্টোবর ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
৪৫৯২ জনবল নিয়ে গঠিত হচ্ছে পুলিশের নতুন ইউনিট, নিয়োগ পাবেন য…
  • ০১ অক্টোবর ২০২৬
উপজেলার ৯৪ জন নিয়োগপত্র পেলেও পাননি ঢাবির তালহা
  • ০১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬