শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী করবে জুডো ও কারাতে: ঢাবি ভিসি

২১ ডিসেম্বর ২০২২, ১২:৩৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ঢাবি ভিসি

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ঢাবি ভিসি © টিডিসি ফটো

জুডো ও কারাতের মতো ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী করে তুলবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বুধবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ৭ম আন্তঃহল জুডো ও ৬ষ্ঠ আন্তঃহল কারাতে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে শুরু হয়েছে এ প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে কমিটির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাইক নিয়ে প্রতিযোগিতা, দুর্ঘটনায় নিহত ৩

ঢাবি উপাচার্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, জুডো ও কারাতে এমন একটি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম যা শক্তি ও কৌশলের সমন্বয় করে মানুষকে আত্মপ্রত্যয়ী করে তোলে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সুস্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং নিজের ও সমাজের সুরক্ষা প্রদানে সক্ষমতা অর্জন করবে।

তিনি বলেন, এরকম প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন ও উন্নত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরাম…
  • ১৩ আগস্ট ২০২৬
অনিশ্চয়তার মুখে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন, রাবি ছাত্রদল নেত…
  • ১৩ আগস্ট ২০২৬
ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
  • ১৩ আগস্ট ২০২৬
‘ব্যাটে লেগেছিল, টেকনোলজি বাঁচিয়ে দিয়েছে’, স্বীকারোক্তি স্ম…
  • ১৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজের নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পাঁচ বাস …
  • ১৩ আগস্ট ২০২৬
এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন
  • ১৩ আগস্ট ২০২৬