বাইক নিয়ে প্রতিযোগিতা, দুর্ঘটনায় নিহত ৩

১০ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৩ AM
মোটরসাইকেল দুর্ঘটনা

মোটরসাইকেল দুর্ঘটনা © প্রতিকী ছবি

ঝিনাইদহ থেকে কুষ্টিয়া যাওয়ার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর প্রতিযোগিতা করতে গিয়ে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন, কুষ্টিয়া পৌরসভার জুগিয়া এলাকার সলেকের ছেলে জুয়েল হোসেন (২০), কুমারগাড়া এলাকার মনোয়ার হোসেনের ছেলে রাহুল (২৩), শওকত হোসেনের ছেলে ফারুক হোসেন (২২)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিপ্লব (২০) নামের আরও একজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, রাতে ঝিনাইদহ থেকে ৮-১০টি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন একদল তরুণ। বটতৈল এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

ওসি আরও জানান, গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। । লাশ তিনটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি ইদ্রিস আলী বলেন, ভাদালিয়া এলাকায় আমার সামনে দিয়েই মোটরসাইকেলগুলো দ্রুতগতিতে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। কয়েক মিনিট পরই দুর্ঘটনার খবর পেলাম। বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬