রাবিতে বিশ্ব আরবি ভাষা দিবস পালিত

১৮ ডিসেম্বর ২০২২, ০৩:৫৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে র‌্যালি

বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে র‌্যালি © টিডিসি ফটো

নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব আরবি ভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল ১১টায় আরবি বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক মিলনায়তনে (টিএসসিসি) এক সেমিনারের আয়োজন করা হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসিসির সামনে এসে শেষ হয়। এতে প্রায় চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: যবিপ্রবির চতুর্থ সমাবর্তন ১৮ ফেব্রুয়ারি

আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: সালেকুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডীন অধ্যাপক ড. ফজলুল হক, প্রধান বক্তা ছিলেন বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৮ ডিসেম্বর ১৯৭৩ সালে জাতিসংঘের সাধারণ সভার ২৮তম অধিবেশনে আরবি ভাষাকে এর দাপ্তরিক ভাষার স্বীকৃতি প্রদান করা হয়। ২০১২ সালে জাতিসংঘের সংস্কৃতি ও বিজ্ঞানবিষয়ক সংস্থা (ইউনেস্কো) সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে ১৮ ডিসেম্বরকে বিশ্ব আরবি ভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়।

জাতিসংঘের ৬টি ভাষার মধ্যে অন্যতম একটি ভাষা হলো আরবি। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে আরবি ভাষাকে সেভাবে গুরুত্ব দেয়া হয় না। একজন শিক্ষার্থী চাইলে এ ভাষা শিখে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গবেষণা করতে পারে। তাছাড়া বাংলাদেশের রেমিটেন্সের সিংহভাগ আরবী ভাষাভাষী দেশ থেকেই আসে। ধর্মীয় দৃষ্টকোণ থেকেও এ ভাষার গুরুত্ব কম নয়। এটিকে অবহেলা করার সুযোগ নেই। এজন্য আরবি ভাষা বিস্তারে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। 

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো: আব্দুস সালাম মিঞা (অব), অধ্যাপক ড. এসএম আব্দুস সালাম, অধ্যাপক ড. বিলাল হুসাইন, অধ্যাপক ড. সেতাউর রহমান, অধ্যাপক ড. আতোয়ার রহমান, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, অধ্যাপক নেসার উদ্দীন, অধ্যাপক ড. মতিউর রহমান, সহযোগী অধ্যাপক ড. মনিরুজ্জামান, ড. আবু সালেহ ত্বহা, ড. কামারুজ্জামান।

ট্যাগ: রাবি
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬