রাবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে খালিদ ও দিগন্ত

১৫ ডিসেম্বর ২০২২, ০৫:১৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM

© টিডিসি ফটো

‘দ্য ডেইলি অবজারভার’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহিনুর খালিদকে সভাপতি ও দৈনিক আমার সংবাদের প্রতিনিধি আসিফ আহমেদ দিগন্তকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র (রুরু) ২০২২-২৩ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে অবস্থিত রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সদ্য বিদায়ী সভাপতি রাশেদ শুভ্র এবং সাধারণ সম্পাদক ওয়াসিফ রিয়াদ ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফুয়াদ পাবলো (স্বপ্ন নিয়ে, প্রথম আলো), যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজ হোসাইন (দৈনিক মানবকণ্ঠ), অর্থ-সম্পাদক লাবু হক (দৈনিক যুগান্তর), সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান মিলু (বাংলাদেশের আলো), দপ্তর সম্পাদক রায়হান ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফাহিম আহমেদ (বিডি নিউজ২৪.কম), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সোহাগ আলী (দৈনিক আমাদের সময়), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক স্বজন রায় (ঢাকা প্রকাশ) এবং পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক মারজিয়া আকতার (আগামী নিউজ)। কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন- আছিয়া খাতুন (দৈনিক খোলা কাগজ) এবং অমর্ত্য রায় (পদ্মা টাইমস্২৪.কম)।

এছাড়া, সদ্যবিদায়ী সভাপতি রাশেদ শুভ্র ও সাধারণ সম্পাদক ওয়াসিফ রিয়াদ কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন।

ট্যাগ: রাবি
ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬
হামে আরও পাঁচজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯০০ ছুঁইছুঁই
  • ১৩ আগস্ট ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত রবিবার
  • ১৩ আগস্ট ২০২৬
নিম্নমানের ইটে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের অভিযোগ
  • ১৩ আগস্ট ২০২৬
জেন্টল পার্ক নিয়োগ দেবে ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার, আবেদন …
  • ১৩ আগস্ট ২০২৬