জাবিতে সাবেক উপাচার্য আলাউদ্দিন আহমেদের জানাযা অনুষ্ঠিত 

১৩ ডিসেম্বর ২০২২, ১১:৪৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।

১৩ ডিসেম্বর (মঙ্গলবার) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক সমিতি, অ্যালামনাই এ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এরপর সাভার উপজেলা প্রশাসন থেকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। 

আরও পড়ুন: ৩ শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে নোবিপ্রবির মূল ফটকে তালা

জানাযা পূর্ব স্মৃতিচারণে আবেগে আপ্লূত হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম ও সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির।

জানাযায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক,  শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক এ এ মামুন, সদস্য সচিব অধ্যাপক বশির আহমেদ, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আলমগীর কবির, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার ৩ টা ২৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাবি উপাচার্য অধ্যাপক নূরুল আলম, অ্যালামনাই এ্যাসোসিয়েশন  ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ শোক প্রকাশ করেছে।

ট্যাগ: জাবি
মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬