ববি শিক্ষক সমিতির সভাপতি আরিফ, সম্পাদক রিফাত

১৩ ডিসেম্বর ২০২২, ০৬:৫১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ ২০২৩ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত মাহমুদ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভোটগ্রহণ চলে। গণনা শেষে বিকাল ৫টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. সুব্রত কুমার দাস।

আরও পড়ুন: জানুয়ারিতে ২ সেমিস্টার চালুর সিদ্ধান্তে হিতে বিপরীতের শঙ্কা

এছাড়াও সহ-সভাপতি পদে আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুপ্রভাত হালদার, যুগ্ন সাধারণ সম্পাদক পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান, কোষাধ্যক্ষ পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সোহেল রানা নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. ফরহাদ উদ্দীন, সুজন চন্দ্র পাল, মো. হাসিব, আবু সালেম, হোসনেয়ারা ডালিয়া, ড. মো.খোরশেদ আলম, অসীম কুমার নন্দী, ইমরান হোসেন, ড. মো. আবদুল কাইউম, টুম্পা সাহা।

আমেরিকায় গিয়ে দেশে না ফেরায় ঢাবি অধ্যাপককে অব্যাহতি
  • ১৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের ৫ পদে রদবদল
  • ১৩ আগস্ট ২০২৬
ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরী…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নিয়ে ডা. খালিদুজ্জামানের পোস্টকে ‘তৃতীয় শ্রেণির …
  • ১৩ আগস্ট ২০২৬
ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬