জাবির সাবেক উপাচার্য অধ্যাপক আলাউদ্দিন আহমেদ আর নেই

১৩ ডিসেম্বর ২০২২, ০৫:৪৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM

© সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিক্ষা উপদেষ্টা অধ‍্যাপক  ড. আলাউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।
 
বিষয়টি নিশ্চিত করেছেন জাবির সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির।  তিনি বলেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি ও বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

আরও পড়ুন: জানুয়ারিতে ২ সেমিস্টার চালুর সিদ্ধান্তে হিতে বিপরীতের শঙ্কা

অধ্যাপক আলাউদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম।জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মহিউদ্দিন স্বাক্ষরিত এক শোক বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। সমাজনীতি, রাজনীতি এবং রসায়ন বিজ্ঞানে তাঁর জ্ঞান এবং প্রাজ্ঞতায় জাতি সমৃদ্ধ হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পরবর্তী সময়ে উপাচার্য হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

তিনি কর্মের মধ্যদিয়ে অমর হয়ে থাকবেন। উপাচার্য প্রয়াত আহমেদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়াও অধ্যাপক আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ‍্যালামনাই এসোসিয়েশন।

অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ ১৯৪৭ সালে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার বুরুদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এস.সি, ১৯৮২ সালে জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয় থেকে এম.এস এবং ১৯৮৫ সালে জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় থেকে ডি.এস.সি ডিগ্রি অর্জন করেন।  ১৯৭৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়ে তিনি ১৯৯২ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ ১৯৯৮ সালের ১৮ জুলাই থেকে ১৯৯৯ সালের ০৯ ডিসেম্বর পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি কিশোরগঞ্জের একটি সংসদীয় আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ১৯৯৯ সালের ০৯ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর শেখ হাসিনার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

অধ্যাপক আলাউদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম। জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মহিউদ্দিন স্বাক্ষরিত এক শোক বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। সমাজনীতি, রাজনীতি এবং রসায়ন বিজ্ঞানে তাঁর জ্ঞান এবং প্রাজ্ঞতায় জাতি সমৃদ্ধ হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পরবর্তী সময়ে উপাচার্য হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

উপাচার্য প্রয়াত আহমেদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়াও অধ্যাপক আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ‍্যালামনাই এসোসিয়েশন।

ট্যাগ: জাবি
ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬
হামে আরও পাঁচজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯০০ ছুঁইছুঁই
  • ১৩ আগস্ট ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত রবিবার
  • ১৩ আগস্ট ২০২৬
নিম্নমানের ইটে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের অভিযোগ
  • ১৩ আগস্ট ২০২৬
জেন্টল পার্ক নিয়োগ দেবে ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার, আবেদন …
  • ১৩ আগস্ট ২০২৬