জাবিতে জাহানারা ইমাম হলের নতুন প্রভোস্ট মুরশেদা 

১৩ ডিসেম্বর ২০২২, ০৪:২৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM

© সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মুরশেদা বেগমকে নিয়োগ দেওয়া হয়েছে।

১২ ডিসেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: মৌসুমে ৬০ লাখ টাকার পিঠা বিক্রি হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩১০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী জাহানারা ইমাম হলের প্রাধ্যক্ষ ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ দাসের মৌখিক অনুরোধের প্রেক্ষিতে প্রভোস্টের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসাথে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মুরশেদা বেগমকে সিন্ডিকেটের দিন থেকে আগামী ০২(দুই) বছরের জন্য  প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে।

ট্যাগ: জাবি
মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬