জাবি অধ্যাপককে ‘হেয় প্রতিপন্ন’ করার প্রতিবাদে মানববন্ধন 

১২ ডিসেম্বর ২০২২, ০৫:১০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর তমালকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। এসময় জাবি অধ্যাপকের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তারা।

সোমবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

মানববন্ধনে দর্শন বিভাগের শিক্ষার্থী শিমুল বিন সিদ্দিক বলেন, আমি দর্শন বিভাগের শিক্ষার্থী। তমাল স্যারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা তমাল স্যারকে যতটুকু চিনি, তিনি ব্যক্তিত্ব সমপন্ন একজন মানুষ। অভিযোগকারী স্যারকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই অভিযোগ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্যারের পাশে আছি।

মানববন্ধনে দর্শন বিভাগের ৪৮ তম আবর্তনের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া ইমু বলেন, স্যারের সাথে আমাদের বিগত দুইটা বর্ষে ক্লাস ছিলো। স্যারকে আমরা চিনি। তিনি একজন ব্যাক্তিত্ব সম্পন্ন মানুষ। কিন্তু তার বিরুদ্ধে যে নিউজ ছাপা হয়েছে। নিউজের বক্তব্যের দিকে লক্ষ করলে আমরা বুঝতে পারি যে সেটা কতটা ভিত্তিহীন। আমরা মনে করি স্যারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য এমন অভিযোগ আনা হয়েছে। আমরা শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানাই। আমরা স্যারের পাশে আছি।

উল্লেখ্য,গত রোববার (১১ ডিসেম্বর)  একটি অনলাইন পোর্টালে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক মোস্তফা নাজমুল মানছুর তমালের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে একটি সংবাদ প্রকাশিত হয়। অভিযোগকারী দর্শন বিভাগের ৩৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী সাদ্দাম হোসেন।

ট্যাগ: জাবি
আমেরিকায় গিয়ে দেশে না ফেরায় ঢাবি অধ্যাপককে অব্যাহতি
  • ১৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের ৫ পদে রদবদল
  • ১৩ আগস্ট ২০২৬
ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরী…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নিয়ে ডা. খালিদুজ্জামানের পোস্টকে ‘তৃতীয় শ্রেণির …
  • ১৩ আগস্ট ২০২৬
ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬