রাবিতে নির্মিত হচ্ছে ভেটেরিনারি টিচিং হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার 

১১ ডিসেম্বর ২০২২, ০৮:৩৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য নির্মিত হচ্ছে ভেটেরিনারি টিচিং হসপিটাল এন্ড রিসার্স সেন্টার। রোববার (১১ ডিসেম্বর) বেলা ১২টায় কৃষি অনুষদ ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই হাসপাতাল ও সেন্টারের নির্মাণ কাজ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

জানা যায়, বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ প্রাঙ্গণে প্রাথমিকভাবে ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই সেন্টার। প্রায় ২৮ কাঠা জায়গা জুড়ে পরিকল্পিত এই হাসপাতালের প্রথম পর্যায়ে ৭ কাঠার ওপর ইতোমধ্যে নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

আরও পড়ুন: ইবি কর্মকর্তাদের বেতন বৃদ্ধিতে অনিয়ম পেয়েছে ইউজিসি

এই হাসপাতাল ও সেন্টারের মাধ্যমে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী ও গবেষকগণ হাতে কলমে শিক্ষাগ্রহণ করতে পারবেন। এছাড়া প্রাণী চিকিৎসার সুযোগসহ এমএস, এমফিল ও পিএইচডি গবেষকদের গবেষণার সুযোগ সৃষ্টি ও ডিভিএম কোর্সের শিক্ষার্থীরা ইন্টারশিপও করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর। ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আব্দুল আলিম, ফিশারীজ অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ইসতিয়াক হোসেন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি অধ্যাপক মোছা. ইসমত আরা বেগম ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বক্তৃতা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, এই হাসপাতালের মাধ্যমে অনুষদের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার সুযোগের সাথে সাথে এ অঞ্চলের মানুষের প্রাণী চিকিৎসা সেবা নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হবে। প্রাণী চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তিনি বিভাগসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার কথাও উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর বলেন, ব্যবহারিক জ্ঞান অর্জন ও গবেষণা ছাড়া ভেটেরিনারি শিক্ষা পরিপূর্ণ হয় না। এই হাসপাতাল স্থাপনের ফলে এই অনুষদের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার সুযোগ সৃষ্টি হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য  বলেন, এই হাসপাতাল ও সেন্টারের মাধ্যমে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী ও গবেষকগণ হাতে কলমে শিক্ষাগ্রহণ করতে পারবে। এছাড়া প্রাণী চিকিৎসার সুযোগসহ এমএস, এমফিল ও পিএইচডি গবেষকদের গবেষণার সুযোগ সৃষ্টি হবে। এছাড়া ডিভিএম কোর্সের শিক্ষার্থীরা ইন্টারশিপও করতে পারবে। সামগ্রিকভাবে এই অঞ্চলে দক্ষ প্রাণী চিকিৎসক গড়ে উঠবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত প্রক্টর সারওয়ার জাহান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, উপ-পরিচালক (হিসাব) মো. গোলাম কিবরিয়াসহ কৃষি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ: রাবি
আমেরিকায় গিয়ে দেশে না ফেরায় ঢাবি অধ্যাপককে অব্যাহতি
  • ১৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের ৫ পদে রদবদল
  • ১৩ আগস্ট ২০২৬
ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরী…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নিয়ে ডা. খালিদুজ্জামানের পোস্টকে ‘তৃতীয় শ্রেণির …
  • ১৩ আগস্ট ২০২৬
ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬