আতাউস সামাদ স্মারক বৃত্তি পেলেন ঢাবির ৫ শিক্ষার্থী

০৮ ডিসেম্বর ২০২২, ০৮:১৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
ঢাবির ৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

ঢাবির ৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান © টিডিসি ফটো

স্নাতক সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫ জন মেধাবী শিক্ষার্থীকে ‘আতাউস সামাদ স্মারক বৃত্তি’ প্রদান করা হয়।

বৃত্তি প্রাপ্তরা হলেন—সুস্মিতা চক্রবর্তী মিশু, মো: আব্দুল্লাহ, জিহাদুল ইসলাম, মো: সাফায়েত হোসেন এবং মো: ফারজিব মাহমুদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃত্তি প্রদান করেন।

আরও পড়ুন: নয়াপল্টনে রাজনৈতিক সহিংসতার তদন্ত চায় যুক্তরাষ্ট্র

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আতাউস সামাদ স্মারক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান।

উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বলেন, সমাজের সঙ্গতি-অসঙ্গতি এবং সাদৃশ্য-বৈসাদৃশ্যের আলোচনা ও বিশ্লেষণ একটি ভালো সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে। তাই সত্য অনুসন্ধান ও উদ্ঘাটনের জন্য শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি থাকতে হবে।

জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাত্র-শিক্ষক সম্পর্ক আরও হৃদ্যতাপূর্ণ করার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আতাউস সামাদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে প্রয়াত সাংবাদিক এবিএম মুসা অর্থ প্রদান করেছিলেন।

আমেরিকায় গিয়ে দেশে না ফেরায় ঢাবি অধ্যাপককে অব্যাহতি
  • ১৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের ৫ পদে রদবদল
  • ১৩ আগস্ট ২০২৬
ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরী…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নিয়ে ডা. খালিদুজ্জামানের পোস্টকে ‘তৃতীয় শ্রেণির …
  • ১৩ আগস্ট ২০২৬
ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬