রাবিতে নির্মিত হচ্ছে ফার্মেসি সেন্টার, সেবা ২৪ ঘণ্টা

০৬ ডিসেম্বর ২০২২, ০৪:০৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
রাবিতে নির্মিত হচ্ছে ফার্মেসি সেন্টার, সেবা ২৪ ঘণ্টা

রাবিতে নির্মিত হচ্ছে ফার্মেসি সেন্টার, সেবা ২৪ ঘণ্টা © টিডিসি ফটো

শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মিত হতে যাচ্ছে ননস্টপ ফার্মেসি সেন্টার। ফার্মেসি বিভাগের অধীনে ২৪ ঘণ্টা খোলা থাকবে এ ফার্মেসি সেন্টার। সুলভ মূল্যে মিলবে ঔষধ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে ফার্মেসি সেন্টার নির্মাণের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টির ভেতরে কোনো ফার্মেসি নেই। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ ঔষধ ক্রয় করতে পারে না। অনেক সময় শিক্ষার্থীরা ক্লাস চলাকালীন বা বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে পড়েন। এসময় বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঔষধ ক্রয় করতে তাদের বিনোদপুর যেতে হয়। অনেক সময় বিনোদপুর প্রয়োজনীয় ঔষধ না পেয়ে সাহেব বাজার যেতে হয় তাদের। 

শিক্ষার্থীদের এমন নানা অসুবিধার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের অভ্যন্তরে মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে ননস্টপ ফার্মেসি চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। যেখানে খুচরা মূল্যে ২৪ ঘণ্টা সেবা পাবে শিক্ষার্থীরা। ফার্মেসি সেন্টারের পরিচালনার দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ। 

আরও পড়ুন: অপরিকল্পিত উচ্চশিক্ষা: মেধা আর অর্থ দুটোরই অপচয়

এ নিয়ে আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিলন ইসলাম বলেন, ফার্মেসি সেন্টারটা হলে আমরা যারা শিক্ষার্থীরা আছি তাদের সকলেরই উপকার হবে। অনেক সময় ঔষধ ক্রয় করতে রাতে বাইরে যেতে হয়। ফার্মেসি হলে আমাদের আর দুর্ভোগে পড়তে হবে না। আমরা এখান থেকে সহজেই প্রয়োজনীয় ঔষধ ক্রয় করতে পারবো।

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী পপি রাজবংশি বলেন, আমরা যারা মেয়ে আছি তাদের ইমার্জেন্সি কোনো সমস্যা হলে রাতে বাহিরে যেতে ভয় হয়। এখন থেকে আমরা এই ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করতে পারবো। আমাদের আর ভোগান্তিতে পড়তে হবে না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এ শিক্ষার্থী।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন অসুবিধার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ফার্মেসি সেন্টার নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছ। এই ফার্মেসি সেন্টার ২৪ ঘণ্টায় খোলা থাকবে। শিক্ষার্থীরা স্বল্প মূল্য প্রয়োজনীয় সব ওষুধ সেখানে পাবেন। ঔষধ প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা কথা বলছি। কিছুদিনের মধ্যে ফার্মেসি সেন্টার নির্মাণের কাজ শুরু হবে বলে জানান তিনি।

৪০৪ শিক্ষকের ৫৮ জন সনাক্ত, বাকিদেরও আওতায় আনতে কমিটি প্রশাস…
  • ১৩ আগস্ট ২০২৬
শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক ছিটিয়ে ৪ লাখ টাকার ক্ষতি, থ…
  • ১৩ আগস্ট ২০২৬
ঢামেকসহ রাজধানীর ৪ মেডিকেলে ছাত্রদলের কমিটি, নেতৃত্বে যারা
  • ১৩ আগস্ট ২০২৬
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতৃত্বে রুবাইয়াত…
  • ১৩ আগস্ট ২০২৬
জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের জেল
  • ১৩ আগস্ট ২০২৬
ভবনের পাশে খেলছিল শিশুরা, দেয়ালচাপায় একজনের মৃত্যু
  • ১৩ আগস্ট ২০২৬