রাবিতে খেলাকে কেন্দ্র করে মারামারি, ২ শিক্ষার্থী গুরুতর আহত 

০৬ ডিসেম্বর ২০২২, ১২:৩৩ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলে ক্যারামবোর্ড ও টেবিল টেনিস খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। পরে তাদেরকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

সোমবার (০৫ ডিসেম্বর) সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের খেলা কক্ষে এ মারামারির ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, মতিহার হলের খেলা কক্ষে ক্যারামবোর্ড ও টেবিল টেনিস খেলার সময় উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মতিহার হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: আরিফুল ইসলাম (২৩) এবং ফাইন্যন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শেখ উৎস মধ্যে বাকবিতণ্ডার হয়। এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে উভয়েই মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রামেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।

আরও পড়ুন: রাবি ভিসির আশ্বাসে ১১ ঘন্টা পর অনশন ভাঙলেন আন্দোলনকারীরা

মো: আরিফুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নং ওয়ার্ডে এবং শেখ উৎস ৩১ নং ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

মতিহার হল প্রাধ্যক্ষ এম নজরুল ইসলাম বলেন, আমরা এখন শিক্ষার্থীদের নিয়ে মেডিকেলে আছি। দুজন শিক্ষার্থী গুরুতর আহত তারা আগে সুস্থ হোক। হল প্রশাসন উক্ত ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিবো বলে জানান তিনি। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক বলেন, আমরা আহত দুই শিক্ষার্থীকে রামেকে ভর্তি করিয়েছি। তাদের খোঁজ খবর রাখছি। তদন্ত কমিটিও গঠন করা হবে। ইতিহাস ও ফাইন্যান্স বিভাগের শিক্ষকরা কাল আলোচনায় বসবেন বলে জানান তিনি।

ট্যাগ: রাবি
৪০৪ শিক্ষকের ৫৮ জন সনাক্ত, বাকিদেরও আওতায় আনতে কমিটি প্রশাস…
  • ১৩ আগস্ট ২০২৬
শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক ছিটিয়ে ৪ লাখ টাকার ক্ষতি, থ…
  • ১৩ আগস্ট ২০২৬
ঢামেকসহ রাজধানীর ৪ মেডিকেলে ছাত্রদলের কমিটি, নেতৃত্বে যারা
  • ১৩ আগস্ট ২০২৬
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতৃত্বে রুবাইয়াত…
  • ১৩ আগস্ট ২০২৬
জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের জেল
  • ১৩ আগস্ট ২০২৬
ভবনের পাশে খেলছিল শিশুরা, দেয়ালচাপায় একজনের মৃত্যু
  • ১৩ আগস্ট ২০২৬