রাবি ভিসির আশ্বাসে ১১ ঘন্টা পর অনশন ভাঙলেন আন্দোলনকারীরা

০৫ ডিসেম্বর ২০২২, ১০:৫৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM

© টিডিসি ফটো

উপাচার্যের আশ্বাসে প্রায় ১১ ঘন্টা পর অনশন ভাঙলেন ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে অনশনরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের ২০১৯-'২০ সেশনের শিক্ষার্থীরা। আজ সোমবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীদের অনশন ভাঙেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। 

জানা যায়, আজ সন্ধ্যা ৭টার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনশনরত পাঁচ শিক্ষার্থীর সঙ্গে আলোচনায় বসেন। রাত সাড়ে ৮টার দিকে আলোচনা শেষে উপাচার্য বেরিয়ে আসেন। পরে তিনি বাইরে এসে সব শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন। 

আরও বলেন: আটকে গেলো হাবিপ্রবি ছাত্রলীগের কমিটি— নেপথ্যে লোকাল পলিটিক্স

উপাচার্য বলেন, শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলন করেছেন। এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হবে আগামীকাল। আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে কমিটিকে। প্রতিবেদনে শিক্ষার্থীদের প্রতি অন্যায় কিছু হলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরে তাঁর আশ্বাসে ফিরে যায় শিক্ষার্থীরা।

এতে শিক্ষার্থীরা বলেন, আমরা প্রশাসনের উপর আস্থা রেখেই অনশন প্রত্যাহার করলাম। আশা করছি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আমাদের ফলাফল পুনর্মূল্যায়ন করবেন।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের ২০১৯-'২০ সেশনের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় ফল বিপর্যয়ের সমাধান না পেয়ে আজ সকাল ১০টা থেকে আমরণ অনশনে বসেছিলেন উর্দু বিভাগের শিক্ষার্থীরা। 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬