দেশে ফিরেছেন রাবি উপাচার্য

০৪ ডিসেম্বর ২০২২, ০৩:৪৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার

অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার © ফাইল ছবি

সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। রোববার (৪ ডিসেম্বর) দুপুরে তিনি দেশে ফেরেন। সফরকালে বিশ্ববিদ্যালয়কে টাইম হায়ার র‌্যাংকিংয়ে এগিয়ে নিতে প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন বিষয়ক মহাব্যবস্থাপক রীথিন মালহোত্রার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, জাতীয় পর্যায়ে মানবৃদ্ধি এবং পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে রাবির র‌্যাংকিংয়ে উন্নতির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে উভয় পক্ষ একমত হয়েছে। এ বিষয়ে আগামী মাসে অনলাইনে উভয় পক্ষের এক সভা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে এ বিষয়ে মহাব্যবস্থাপক রাবি সফর করবেন।

উপাচার্য সিঙ্গাপুরে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ‘গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক কনফারেন্স’-এ যোগদান করেন। এসময় তিনি ‘বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) বিষয়ে লিঙ্গসমতা’ শীর্ষক এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে নারী শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণ, উচ্চশিক্ষা পর্যায়ে উপযুক্ত বিষয় নির্বাচনের জন্য স্কুল পর্যায়ে মেয়েদের সহযোগিতার জন্য কী ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে এবং বিষয় নির্বাচনের পন্থাগুলোকে কীভাবে শক্তিশালী করা যেতে পারে সে বিষয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: ফেসবুকে 'বিদায় পৃথিবী' লিখে রাবি ছাত্রের আত্মহত্যা

সফরকালে তার সাথে আরো যোগদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের অনারারি অধ্যাপক রোহিনী গডবোল (পদ্মশ্রী)।

এছাড়া মালেশিয়ার মালায়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ভাইস চ্যান্সেলর (একাডেমিক এন্ড ইন্টারন্যাশনাল) ড. ইয়াতিমাহ আলিয়াস, যুক্তরাজ্যের এডিনবার্গ নেপিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক এন্ড্রেয়া নোলান, জাপানের কিয়ুশু বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এন্ড ডাইভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ড. নাতালিয়ে কোনোমি।

এর আগে উপাচার্য গত ২৭ নভেম্বর সকালে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে জ্ঞানের বিস্তৃতির লক্ষ্যে একটি কৌশলগত ফোরাম প্রণয়ন এবং বিশ্বব্যাপী উচ্চশিক্ষার ভবিষ্যৎকে নতুন রূপ দেয়ার লক্ষ্যে একটি বৈশ্বিক নেটওয়ার্ক তৈরি লক্ষ্যেই এ সম্মেলন আয়োজন করে প্রতিষ্ঠানটি।

৪০৪ শিক্ষকের ৫৮ জন সনাক্ত, বাকিদেরও আওতায় আনতে কমিটি প্রশাস…
  • ১৩ আগস্ট ২০২৬
শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক ছিটিয়ে ৪ লাখ টাকার ক্ষতি, থ…
  • ১৩ আগস্ট ২০২৬
ঢামেকসহ রাজধানীর ৪ মেডিকেলে ছাত্রদলের কমিটি, নেতৃত্বে যারা
  • ১৩ আগস্ট ২০২৬
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতৃত্বে রুবাইয়াত…
  • ১৩ আগস্ট ২০২৬
জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের জেল
  • ১৩ আগস্ট ২০২৬
ভবনের পাশে খেলছিল শিশুরা, দেয়ালচাপায় একজনের মৃত্যু
  • ১৩ আগস্ট ২০২৬