বিপুল পরিমাণ গাঁজাসহ ঢাবিতে আটক দুই

০৪ ডিসেম্বর ২০২২, ০২:০২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক হওয়াদের একজন তৃতীয় লিঙ্গের এবং অন্যজন পুরুষ। সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

আজ রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের গেইট ও গুরুদোয়ারা গেইটের মাঝামামঝি অবস্থিত বটগাছের নিচ থেকে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, প্রথমে শিক্ষার্থীরা তাদেরকে সন্দেহ করলে সঙ্গে থাকা ব্যাগ চেক করে। এসময় তৃতীয় লিঙ্গের লোকের ব্যাগ থেকে ১৮ প্যাকেট গাঁজা পাওয়া যায়। তারা ক্যাম্পাসে কিভাবে আসলো জানতে চাইলে সে জানায়, আমার নাম পারুল। আমি এখানে রাস্তায় থাকি। পরে তাদের দুইজনকে শিক্ষার্থীরা মারধর করে। কিন্তু তারা তাদের এই মাদক কারবারের পেছনে মূলহোতা সম্পর্কে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাদেরকে নিয়ে শাহবাগ থানায় সোপর্দ করে।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গাঁজার প্যাকেটসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে প্রক্টরিয়াল টিম। আটক নারীকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

ফুটপাতের দোকান থেকে পিয়াজু খেয়ে অসুস্থ ৯ শিক্ষার্থী
  • ১৩ আগস্ট ২০২৬
প্রাথমিক শিক্ষায় কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতে প্যারেন্ট সার্…
  • ১৩ আগস্ট ২০২৬
সুগন্ধি চাল রফতানিতে কঠোর অবস্থান সরকারের
  • ১৩ আগস্ট ২০২৬
সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তা…
  • ১৩ আগস্ট ২০২৬
মাগুরা জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ…
  • ১৩ আগস্ট ২০২৬
৯২ শিক্ষকের ৫৮ জন সনাক্ত, বাকিদেরও আওতায় আনতে কমিটি ঢাবি প…
  • ১৩ আগস্ট ২০২৬