ঢাবিতে রুবিনা ‘হত্যার’ বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

০৪ ডিসেম্বর ২০২২, ১২:২৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রুবিনা আক্তার হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা। ১০ ডিসেম্বরের মধ্যে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তাঁরা।

রোববার (৪ ডিসেম্বর) সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় বহিরাগত যান চলাচল নিযন্ত্রণ, শব্দ দূষণ প্রতিরোধসহ ১১ দফা দাবি জানানো হয়েছে।

আরো পড়ুন: ঢাবি ক্যাম্পাস নিরাপদ করতে মেয়রকে চিঠি দেবেন ভিসি

এ সময় শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নেই। ক্যাম্পাস থাকে বহিরাগতদের নিয়ন্ত্রণে। যেভাবে পারছে গাড়ি চাপা দিয়ে মানুষ মারছে। কোনো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এটা হতে পারে না।

শিক্ষার্থীরা রুবিনা আক্তার হত্যাকাণ্ডের বিচার দাবি করে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দেন। এর মধ্যে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

বাগেরহাটে ২২ কেজির দাতিনা ভোল মাছ বিক্রি হলো সাড়ে ৩ লাখে
  • ১৩ আগস্ট ২০২৬
জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করল নির্বাচন কম…
  • ১৩ আগস্ট ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে উচ্চশিক্ষার সুযোগ চীনে, করুন আবেদন
  • ১৩ আগস্ট ২০২৬
৩২ বছর পর পাকিস্তানে মেয়ের সন্ধান, বাংলাদেশে অপেক্ষায় ৯৫ বছ…
  • ১৩ আগস্ট ২০২৬
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
  • ১৩ আগস্ট ২০২৬
পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জ…
  • ১৩ আগস্ট ২০২৬