চবিতে ছাত্রলীগের সংঘর্ষ: ২০টি কক্ষ ভাংচুর, আহত অন্তত ১৫

০৩ ডিসেম্বর ২০২২, ১২:২৮ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারের লড়াইয়ে এবার অস্ত্র হলো দেয়ালের চিকা। প্রায় তিন ঘন্টা ধরে চলছে এই লড়াই, বাড়ছে আহতের সংখ্যা। এফ রহমান হলে ভিএক্সকে আবদ্ধ করে বারবার আক্রমণ চালাচ্ছে বিজয়ের কর্মীরা। হলের তালা ভেঙে ভেতরে আসার চেষ্টা করছে তারা, ইতোমধ্যে তারা দু'বার তালা ভেঙে দিয়েছে । 

এফ রহমান হলের ২০ টি কক্ষে ভাংচুর করা হয়েছে দুই গ্রুপের পাল্টাপাল্টি আক্রমণে। তবে এখনও ভিএক্সের কর্মীদের দখলে রয়েছে হল।

শুক্রবার (০২ ডিসেম্বর) রাত ১০টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের দেয়ালে চিকা লাগানোকে কেন্দ্র করে শুরু হয়েছে সংঘর্ষ। চবি  শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয় এবং ভিএক্সের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। এসময় তারা হলের সিসি ক্যামেরাতে কাপড় দিয়ে ঢেকে দেয় কর্মীরা এবং ইটপাটকেল ছুঁড়ে।

সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম গণমাধ্যমকে জানান, আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।

ট্যাগ: চবি
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950