ঢাকা বিশ্ববিদ্যালয়

এবার জগন্নাথ হলের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

২৩ নভেম্বর ২০২২, ০৩:২০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ভবন পড়ে এক আবাসিক শিক্ষার্থী মারা যাওয়ার ঘন্টা দুয়েকের মধ্যে ওই হল সংলগ্ন ফুটপাথ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩২ বছর।

আজ বুধবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক বালা জানান, খবর পেয়ে শেখ রাসেল টাওয়ারের বিপরীত পাশে অবস্থিত জগন্নাথ হল সংলগ্ন ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দীপক বালা আরও জানান, ওই ব্যক্তি ভবঘুরে। অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।

এর আগে সকাল ১০টার দিকে হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনের বেলকনি থেকে পড়ে লিমন কুমার রায় নামে এক শিক্ষার্থী মারা গেছেন। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, সকাল ১০টার দিকে সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবন থেকে পড়ে যান শিক্ষার্থী লিমন কুমার রায়।

রেড ক্রিসেন্টে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ০২ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬
ছাত্রীদের কল্যাণে চাকসুর ১৭ কার্যক্রম বাস্তবায়ন, ৬টি চলমান
  • ০২ অক্টোবর ২০২৬