শিক্ষক হত চান ঢাবির স্বর্ণপদকপ্রাপ্ত নীপা

২২ নভেম্বর ২০২২, ১১:১৪ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
শায়লা ইসলাম নীপা

শায়লা ইসলাম নীপা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তনে স্বর্ণ পদক পেয়েছেন সুনামগঞ্জের মেয়ে শায়লা ইসলাম নীপা। নীপা জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক মরহুম নূরুল ইসলামের মেয়ে। বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনিও শিক্ষক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম হওয়ায় ড. আব্দুল জলিল মিয়া স্বর্ণপদক-২০২০ প্রদান করা হয় তাকে।

ঢাবির মেধাবী কৃতি শিক্ষার্থী নীপার গ্রামের বাড়ি একই জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামে। প্রয়াত শিক্ষক বাবার আদর্শে অনুপ্রাণিত নীপা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়। সে তার আগামীর চলার পথে সবার নিকট দোয়া প্রার্থী।

আরও পড়ুন: সিজিপিএ-৪ পেয়ে স্বর্ণপদক পেলেন দারুননাজাতের যোবায়ের

এর আগে গত শনিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তণ অনুষ্ঠানে শায়লা ইসলাম নীপার হাতে আনুষ্ঠানিক ভাবে স্বর্ণ পদক তুলে দেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আব্দুল হামিদ।  

শায়লা ইসলাম নীপা পাগলা সরকারি স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছে। তাঁর এ সাফল্যের জন্য সে তাঁর পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ জানিয়েছেন।

ইন্দোনেশিয়ার কাছে ৯ গোলে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ছ…
  • ০২ অক্টোবর ২০২৬
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সাগরে ডুবছিল নৌযান, ৬৫ যা…
  • ০২ অক্টোবর ২০২৬
কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি
  • ০২ অক্টোবর ২০২৬
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলে ফাইন্যান্স ম্যানেজার পদে জনব…
  • ০২ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার পদে চাকরি দেবে অ্যাকশনএইড 
  • ০২ অক্টোবর ২০২৬